শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার কালিগঞ্জের ইউপি সদস্য মনিরুজ্জান মনোর বিরুদ্ধে মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা উত্তোলনসহ নানা অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি [২] রোববার সকালে উপজেলার উজাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৩] স্থানীয় বাসিন্দা মোমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুনীল ঘোষ, সাধারণ সম্পাদক হরিদাস মন্ডল, ভুক্তভুগী মায়া রানী মন্ডল, সাবিনা খাতুন প্রমুখ।

[৪] বক্তারা এ সময় বলেন, মথুরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জ¥ান মনো দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে তা আত্নসাৎ করে আসছেন। এছাড়া তিনি টাকার বিনিময়ে অবিবাহিত মহিলাকে বিধবা ভাতার কার্ড প্রদানসহ প্রতিবন্ধী ভাতার কার্ড, ভিজিডি কার্ড, ১০ টাকার মূল্যের চাউলের কার্ড ও সরকারি বিভিন্ন কর্মসূচির টাকা নিয়ে অনিয়ম দূর্নীতির আশ্রয় নিয়েছেন।

[৫] বক্তারা এ সময় ইউপি সদস্য মনিরুজ্জ¥ান মনোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়