শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধার সন্তান মো. শফির হত্যাকারীকে গ্রেফতার করেছে সিএমপি সদর থানা পুলিশ

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধার সন্তান মো. শফিকে (৩৮) খুন করার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মো. ওমর ফারুক (৩২)।

[৩] শনিবার (৪ জুলাই) মহানগর হাকিম খায়রুল আমিনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী ওমর ফারুক এ জবানবন্দি দেন।

[৪] শুক্রবার (৩ জুলাই) রাতে আসামি ওমর ফারুককে হালিশহরের আব্বাস পাড়া থেকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। ওমর ফারুক সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার কমান্ডার গলির নুর আলী কমান্ডার বাড়ির আয়ুব আলীর সন্তান। অন্যদিকে ভিকটিম শফিক নুর আলী কমান্ডার বাড়ির বীর মুক্তিযোদ্ধা নুর আলীর সন্তান।

[৫] ফারুকের জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আহমদ উল্লাহ ভূঁইয়া। গত ২২ মার্চ পশ্চিম মাদারবাড়ি এলাকায় মুক্তিযুদ্ধার সন্তান শফিকের সাথে চাচাতো ভাইদের বাড়ির সামনের একটি সাজনা গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই ওমর ফারুক সহ কয়েকজন শফিককে ছুরিকাঘাত করেন। চিকিৎসা চলাকালীন সময় গত ৪ এপ্রিল শফিকের মৃত্যু হয়।

[৬] এ ঘটনায় শফিকের পরিবার ওমর ফারুকসহ ৩ জনকে আসামি করে সদরঘাট থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শফিক খুনের আসামি ওমর ফারুককে হালিশহরের আব্বাস পাড়ায় শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

[৭] পরবর্তীতে শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ