শিরোনাম
◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ◈ বিশ্ববাজারে তেলের দাম ফের চড়া ◈ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের সোয়াইন ফ্লু’র বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা নেই, নজরদারিতে আছে পুরোনা সোয়াইন ফ্লু

লাইজুল ইসলাম : [২] চীনের বিজ্ঞানিরা শুকরের গায়ে নতুন এক প্রকার ফ্লু ভাইরাস পেয়েছেন। যা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। এটি ছড়িয়ে যেতে পারে বলে গবেষকরা ভয় পাচ্ছে। এতে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করতে পারে। গবেষকরা বলছেন, এটি নতুন ভাইরাস হওয়ায় মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা নাও থাকতে পারে।

[৩] চীনে চিহ্নিত হওয়া নতুন সোয়াইন ফ্লু ভাইরাস নিয়ে রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসাইন বলেন, এটি অল্প আকারে পাওয়া গেছে। পরীক্ষা-নীরিক্ষা চলছে। এখনো তেমন কিছু এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়নি। চীন শুধু প্রাথমিক পর্যায়ে ধরা পরার কথা জানিয়েছে।

[৪] ডা. মুশতাক বলেন, আমাদের দেশে এখনো চিন্তার কোনো কারণ নেই। যদি বিশেষ কিছু ঘটে যায় তবে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন জানাবে। ২০০৯ সালের যে সোয়াইন ফ্লু ভাইরাস ধরা পরেছিলো সেটি এখন সিজনাল ফ্লু। এটাকে এখন বলা হয়, সিজোনাল ইনফ্লুয়েঞ্জা। এর বৈজ্ঞানিক নাম (A/H1N1pdm09 (এ/এইচ১এন১পিডিএম০৯)।

[৫] ডা. হোসাইন বলেন, আমাদের দেশে ২০০৯ সালের সিজনাল ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগি কিছু সব সময়ই পাওয়া যায়। এটি নিয়ে কাজ করতে আইইডিসিআরের একটি প্লাটফর্ম আছে। প্রতিনিয়ত এটা নিয়ে আমাদের কাজ চলছে। নতুন ভাইরাস নিয়ে কাজ চলছে। এই ভাইরাস অজানা এখনো। চীন সার্ভিল্যান্স চালাচ্ছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়