শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ বছর পর জাম্বো জেট তৈরি না করার সিদ্ধান্ত নিল বোয়িং

রাশিদ রিয়াজ : [২] এধরনের সুপরিসর উড়োজাহাজকে বলা হত ‘কুইন অব দি স্কাইস’। সেই সেভেন ফোর সেভেন জাম্বো জেট ক্রয় আদেশ অনুসারে ১৬টি সর্বশেষ হিসেবে তৈরি করছে বোয়িং। কোভিডের কারণে উড়োজাহাজের চাহিদা ব্যাপক হ্রাস পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বোয়িং। আরটি

[৩] ব্লুমবার্গ বলছে সিয়াটলে বোয়িংএর কারখানায় জাম্বোজেট তৈরির কাজ শেষ করতে আরো দুই বছর লেগে যাবে। কিন্তু ভবিষ্যতে আর কোনো জাম্বো জেট তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বোয়িং।

[৪] গত মে মাসে বোয়িংকে দেয়া ৯টি পরিবহন বিমান তৈরিসহ আরো অনেক বিমান তৈরির আদেশ বাতির করেছে ক্রেতা। কারণ কোভিডের কারণে যাত্রী সংখ্যা ও মালমাল পরিবহন দুই ব্যাপক হ্রাস পেয়েছে। এজন্যে বোয়িং আর কোনো নতুন বিমান তৈরির আদেশ নিচ্ছে না।

[৫] ২০১৬ সাল থেকে বোয়িং প্রতিটি সেভেন ফোর সেভেন তৈরিতে ৪০মিলিয়ন ডলার লোকসান দিয়ে আসছে। উৎপাদনের গতি কমিয়ে দেওয়ায় বছরে ৬টি উড়োজাহাজ তৈরি করছে বোয়িং। একটি সেভেন ফোর সেভেন বা সেভেন ফোর এইট উড়োজাহাজের জন্যে বোয়িং ৪.২ বিলিয়ন ডলার নিয়ে থাকে। গত বছর বোয়িং সর্বশেষ বিমান তৈরির আদেশ নেয় এয়ার ফোর্স ওয়ানের জন্যে।

[৬] বিভিন্ন এয়ারলাইন্সের ৯১ শতাংশ সেভেন ফোর সেভেন উড়োজাহাজ কোভিডের কারণে উড্ডয়ন থেকে বিরত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়