শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে নকল হ্যান্ড সেনিটাইজারসহ নিম্ন মানের মাস্ক ও ফিজিশিয়ান সেম্পল বিক্রির অভিযোগে জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২] জেলায় শনিবার সদর উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] অভিযানের সময় জেলা সদরের পশ্চিমবাজার, বেরিরপাড়, জুগিডর, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় তদারকি করা হয়। উক্ত তদারকি অভিযানে সাজিক্যাল মাস্কের প্যাকেটের গাঁয়ে মূল্য ও উৎপাদনকারী ঠিকানা না থাকা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বেরিরপাড়ে অবস্থিত ছায়া ফার্মেসী এন্ড সার্জিক্যালকে ৩ হাজার টাকা, জুগিডর রোডে অবস্থিত অংকন ফার্মেসীকে ৫ শত জরিমানা করা হয়।

[৪] অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচাঁমালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার, নকল মাস্কসহ প্রয়োজনীয় এই সকল জিনিসপত্র যাতে কেউ বিক্রি করতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়