শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কন্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলা করলেন মুন্নি

ইসমাঈল ইমু : [২] কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন গায়িকা দিনাত জাহান মুন্নি।মুন্নি গত বৃহস্পতিবার রমনা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ নিয়ে গেলে সেখান থেকে তাকে হাতিরঝিল থানায় পাঠানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয় পুলিশ হাতিরঝিল থানা।

[৩] মামলার প্রসঙ্গে দিনাত জাহান মুন্নি গণমাধ্যমকে জানায়, কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। তাই বাধ্য হয়েই আইনের আশ্রয় নেয়া। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়।

[৪] এ বিষয়ে আসিফ আকবর বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তাছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই।

[৫] আসিফ মুন্নি এ পর্যন্ত ৩টি দ্বৈত অ্যালবাম করেছেন। ১৫টির মতো সিনেমায় তারা প্লেব্যাক করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়