শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হবে ‘মুজিববর্ষের’ খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক: [২] কোভিড-১৯ এর কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ব্যাপক পরিসরে পালিত হয়নি। এমনকি দেশের ঘরোয়া খেলাধুলাও পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে।

[৩] এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন্, আগামী বছর আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও আমরা খেলাধুলার বিশেষ আয়োজন করতে পারি। এ নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ গেমস বঙ্গবন্ধুর নামে হবে এটা তো সিদ্ধান্ত নিয়েছিলাম।

[৪] এখন মার্চের মধ্যে না করতে পারলে পরে হলেও বঙ্গবন্ধুর নামেই হবে। তা ছাড়া বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। সময় করোনার কারণে এই বছর সেপ্টেম্বরে বাফুফে করতে না পারলে সেটিও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে হবে।

[৫] ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘স্বাধীনতা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই মুজিববর্ষে যদি কোনো খেলাধুলা আয়োজন করা সম্ভব না-ই হয় সে ক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর নামে আয়োজন করবো। এ সিদ্ধান্তটা অবশ্য নিতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে। মুজিববর্ষ পালনের বাস্তবায়ন কমিটির সভা আছে দু’একদিনের মধ্যে। সেখানেও হয়তো বিষয়টি নিয়ে আলোচনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়