শিরোনাম
◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: [২] বেনাপোলের ধন্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) এর গুলিতে মুহাম্মদ রিয়া মোড়ল( ২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

[৩] শুক্রবার (৩ জুলাই) ভোর রাতে ধন্যখোলা সীমান্তে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক বেনাপোল পোর্ট থানা ধিন বাহাদুরপুর ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।

[৪] ৪৯ বিজিবির ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, সকালে এলাকরা মানুষ সীমান্তের কাটাতারের পাশে এক লাশ পড়ে থাকতে দেখে আমাদেরকে জানায়। আমরা ঘটনা স্থলে গিয়ে এক যুবকের বুকে গুলি বিদ্ধ লাশ দেখতে পায়। পুলিশ কে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

[৫] তিনি আরো বলেন, এ ধন্যখোলা সীমান্তের বিপরীতে ভারতের বাশঘাটা (বিএসএফ) ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে তিনি জানান।

[৬] বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়