শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছ থেকে সশস্ত্র সেনা সদস্য আটক

ইয়াসিন আরাফাত : [২] কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েটের বাসভবনের কাছ থেকে এক সশস্ত্র সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ঘটনার সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদেরর সরকারি বাসভবনে ছিলেন না। সশস্ত্র সেনা সদস্য কেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকায় প্রবেশ করেছিলেন তা এখনও জানানো হয় নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি। ডেইলি মেইল, পার্সটুডে, ইন্ডিয়া টাইমস

[৩] কানাডার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর ওই সদস্য অস্ত্রসহ গতকাল (বৃহস্পতিবার) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের অফিশিয়াল বাসভবনের খুব কাছাকাছি এলাকায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন ওই সশস্ত্র সেনাসদস্য।

[৪] পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজন ব্যক্তি বৃহস্পতিবার ভোরবেলায় একটি গাড়ি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। তিনি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন। একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে ধরে ফেলে টহল পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়