শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার ও আ.লীগ নিয়ে কটুক্তি, আশুগঞ্জে যুবকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] জেলার আশুগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কটুক্তি করার অভিযোগে আশিকুর রহমান রনি নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৩] মামলার এজহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলার আশুগঞ্জ উপজেলার 'আশিকুর রনি' নামে একটি আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, সরকার, স্থানীয় প্রশাসন, রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়িদের বিরুদ্ধে একের পর এক মানহানিকর ও আপত্তিজনক স্ট্যাটাস দিয়ে আসছিল। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে জাহাঙ্গীর মুন্সী নামে এক ব্যক্তি বাদী হয়ে আশুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

[৪] মামলার বাদী জাহাঙ্গীর মুন্সি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশিকুর রহমান রনি নামে একটি আইডি থেকে প্রতিনিয়ত বাংলাদেশ আ. লীগ, সরকার, স্থানীয় প্রশাসন, রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়িদের বিরুদ্ধে একের পর এক মানহানিকর ও আপত্তিজনক স্ট্যাটাস দিয়ে আসছিল। এরই কারনে তার অপতৎপরতা বন্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এই সময় তাকে দ্রæত গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

[৫] এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আশিকুর রহমান রনির বিরুদ্ধে মানবপাচার সহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

[৬] উল্লেখ্য, প্রতারণা করে জেলার দুই প্রয়াত সাংবাদিকের অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে আশিকুর রহমান রনির বিরুদ্ধে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়