শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামলার সুযোগ না থাকায় অর্ধেকেরও বেশি কমেছে বিচারপ্রার্থী

ইসমাঈল আযহার: [২] করোনার কারণে মিলছে না বিনা খরচে সরকারি আইনি সেবা- লিগ্যাল এইড। ভার্চুয়াল কোর্টে এসব মামলা দায়েরের সুযোগ না থাকায়, আইনি সেবা পেতে অপেক্ষা করতে হবে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত। এতে অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও বেশি কমেছে বিচারপ্রার্থীর সংখ্যাও।

[৩] লিগ্যাল এইডের সমন্বয়ক রিপন পৌল স্কু বলছেন, তাদের কাছে আসা বেশির ভাগই সিভিল মামলা। জামিনের মামলা নেই বললেই চলে। তবে ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ের জামিনের মামলারই শুধু শুনানি যাচ্ছে। এতে বিত্তহীনরা আইনি সুবিধা চাইলেও তা দেয়া যাচ্ছে না।

[৪] তিনি জানান, আইনি সহায়তার জন্য বিচারপ্রার্থীরা হটলাইন বা সরাসরি কেন্দ্রে এসেও করছেন যোগাযোগ। স্বাভাবিক সময়ের তুলনায় এখন মামলার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। তবে যারাই আসছেন তাদের মামলা দায়েরর জন্য অপেক্ষা করতে হবে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত।

[৫] গত এক বছরে ৪ লাখ ৩০ হাজার ৭৭৩ জনকে বিনা খরচে সরকারি আইনি সেবা দেয়া হয়েছে। এছাড়াও প্রায় পৌনে ২১ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে সারাদেশের লিগ্যাল এইড কার্যালয় এবং শ্রমিক আইনগত সহায়তা সেল। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়