শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাড়ি তৈরিতে টয়োটাকে ছাড়িয়ে গেল টেসলা

রাশিদ রিয়াজ : [২] ১৩০ বছর ধরে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা জাপানি কোম্পানি টয়োটাকে টপকে গেছে মার্কিন গাড়ি প্রতিষ্ঠান টেসলা। টয়োটার বাজার মূলধন ২০১.৯ বিলিয়ন ডলার কিন্তু এ বছরের শুরু থেকে শেয়ারবাজারে টেসলার শেয়ার মূল্য দ্বিগুণেরও বেশি (৩.২ শতাংশ) বৃদ্ধি পায়। টেসলার মূলধন এখন ২০৭.২ বিলিয়ন ডলার। সিএনএন

[৩] গত ১০ বছর ধরে টেসলার সিইও এলন মাস্ক অনেক বিধি ভেঙ্গেছেন, অনলাইনে গাড়ি বিক্রি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ায় অতিরিক্ত খরচে গাড়ি ইঞ্জিন তৈরি করেছেন। কিন্তু শেয়ার বাজারে তার বাজার মূলধন স্ফীতি এসব সমালোচনাকে থামিয়ে দিয়েছে। এখন টেসলা বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা।

[৪] এবছর প্রথম প্রান্তিকে টেসলা ১ লাখ ৩ হাজার গাড়ি তৈরি করে। টয়োটর নির্মিত গাড়ির ৪ শতাংশ হলেও টেসলার এসব গাড়ি সাশ্রয়ী ও বাজারে নির্ভরযোগ্যতার ভিত্তি তৈরি করে এবং এরপর টেসলা আর পিছনে ফিরে তাকায়নি। জানুয়ারিতে টেসলা জার্মানির ভক্সওয়াগনকে ছাড়িয়ে যায়। ভক্সওয়াগনের দ্বিগুণ গাড়ি তৈরি করছে টেসলা।

[৫] অন্যদিকে টয়োটার লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৮০ শতাংশ। বিদ্যুৎচালিত গাড়ি তৈরিতে বিলম্ব টয়োটাকে পিছনে ফেলে দেয়। স্বচালিত গাড়ি বা নতুন বিনিয়োগ করেও টয়োটা পিছিয়ে যাওয়া ঠেকাতে পারছে না কারণ কোভিড মহামারী আরেক বড় ধাক্কা দিয়েছে গাড়ির বাজারে।

[৬] পুঁজিবাজারে টয়োটার ১৪.৩ শতাংশ শেয়ার রয়েছে যার আর্থিক মূল্য ৩০ বিলিয়ন ডলার যা ট্রেজারি স্টক হিসেবে ধারণকৃত। টেসলা কোনো ট্রেজারি শেয়ার রাখে না।

  • সর্বশেষ