শিরোনাম
◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯: পর্যটন শিল্পের লোকসান কমাতে সীমিত আকারে উম্মুক্তের দাবি

আমান উল্লাহ: [২] তাদের দাবি সীমিত আকারে হলেও কক্সবাজার শহরের আবাসিক হোটেল এবং সমুদ্র সৈকত উম্মুক্ত করে দিলে অন্তত কিছুটা হলেও লোকসান কাটিয়ে উঠতে পারবো। জীবন ও জীবিকার তাগিদে বিষয়টি বিবেচনার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন কক্সবাজার হোটেল- মোটেল-গেস্ট হাউস অফিসার্স এসোসিশনের নেতারা।

[৩] সভাপতি সুবীর চৌধুরী বাদল ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পের সাথে জড়িত সকলের অবস্থা খুবই শোচনীয়। পরিবার পরিজন নিয়ে মারাত্মক কষ্টে রয়েছে। কোভিড-১৯ কারণে গত ২০ মার্চ থেকে কক্সবাজারে সকল প্রকার আবাসিক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখা হয়। ১০০ দিন অতিবাহিত হলেও আমরা কোন প্রকার সরকারী ও বেসরকারি কোন ধরণের সাহায্য পাইনি। আমরা প্রচন্ড আর্থিক অসুবিধার মধ্যে। পরিবার পরিজন নিয়ে দুঃসহ জীবন যাপন করছি। এসব বিবেচনায় পর্যটন শহরের আবাসিক হোটেল ও সমুদ্র সৈকত উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়