শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৯, সুস্থ ৪৩৩৪ (ভিডিও)

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৯২৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫২৭৭ জন। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব আটজন, সত্তরোর্ধ্ব সাতজন, ৮০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন। তাদের ১১ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, পাঁচজন রাজশাহী বিভাগের, পাঁচজন খুলনা বিভাগে, একজন রংপুর বিভাগের, দুইজন সিলেট বিভাগের এবং দুজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৩৩ জন মারা গেছেন হাসপাতালে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে বাসায়।

[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭ জনের। এরমধ্যে আগের সংগ্রহ মিলে ১৮ হাজার ৩৬২ জনের পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ দুই হাজার ৬৫৭ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ১০ শতাংশ।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩৩৪ সুস্থ হয়েছেন জন। মোট সুস্থ হয়েছেন ৬৬৪৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

[৬] অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি মৃত্যুবরণ করেছে ৮৩৪ জন, এই হার ৪৩ দশমিক ৩১ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬০ জন, এই হার ২৯ দশমিক ০৯ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮৫ জন, এই হার ১৪ দশমিক ৮০ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪৬ জন, এই হার ৭ দশমিক ৫৮ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬৭ জন, এই হার ৩ দশমিক ৪৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ২২ জন, এই হার ১ দশমিক ১৪ শতাংশ। ১০ বছরের নিচে ১২ জন, এই হার দশমিক ৬২ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।

[৭] আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

[৮] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়