শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড উপসর্গ তিন জেলায় পুলিশসহ ৭ জনের মৃত্যু

মহসীন কবির : [২]  কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে বৃহস্পতিবার (২জুলাই) ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও একজন করোনা ওয়ার্ডে মারা যান। তাঁদের একজন নারী ও চারজন পুরুষ। হাসপাতালের তথ্য শাখার সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

[৩] বৃহস্পতিবার সকাল সাতটায় হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন কুমিল্লার চান্দিনা উপজেলার ৪৯ বছরের এক ব্যক্তি। আইসিইউতে গতকাল বুধবার রাত ১১ টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার ৬৪ বছরের একজন, রাত আটটায় মারা গেছেন আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকার ৫২ বছরের একজন, সকাল ৭টা ২০ মিনিটে কুমিল্লা নগরের ঠাকুরপাড়া মদিনা মসজিদ এলাকার ২৮ বছরের এক যুবক এবং সকাল সাতটা ৫ মিনিটে দেবীদ্বার উপজেলার তালতলা গ্রামের ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন।

[৪] ঝালকাঠির রাজারপুর থানার পুলিশ সদস্য ফিরোজ সিকদার (৫০) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তাঁর মৃত্যু হয়।

[৫]  বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগ সভাপতি আশিকুর রশিদ হেলাল (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তথ্যটি নিশ্চিত করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম। মহসীন আলম জানান, ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল করোনা পরীক্ষার পর পজিটিভ ফলাফল এলে প্রথমে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৩ জুন ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হন। সেখানে বৃহস্পতিবার ভোর রাত ৩টায় তিনি মারা যান।

 

  • সর্বশেষ