শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনিলিভারের নতুন প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইনের এমডি কেএসএম মিনহাজ

মো. আখতারুজ্জামান : [২] গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৯৭তম সভায় মিনহাজকে নিয়োগ দেয়ার বিষয়টি অনুমোদন দেয়া হয়। এর আগে ইউনিলিভারের গ্রাহক উন্নয়ন বিভাগের পরিচালক ছিলেন। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

[৩] সেটফার্স্ট লিমিটেডের কাছ থেকে ইতোমধ্যেই গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের ৮১.৯৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে ইউনিলিভার। অধিগ্রহণের পর কোম্পানির নাম পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

[৪] কেএসএম মিনহাজ প্রায় দুই দশক ধরে খাদ্য, গৃহ ও ব্যক্তিগত পরিচর্যাসহ ভোগ্যপণ্যের বিভিন্ন খাতে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। এর মধ্যে গত ৯ বছর তিনি ‘বিপণন’ এবং ‘গ্রাহক উন্নয়ন কার্যক্রম’ উভয় ক্ষেত্রেই পরিচালনা কমিটির সদস্য হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

[৫] ২০০০ সালে নেসলে বাংলাদেশে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন কে এস এম মিনহাজ। সেখানে সাপ্লাই চেইন এবং ব্র্যান্ড ব্যবস্থাপনা বিভাগে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগ দেন ২০০৬ সালে।

[৬] কেএসএম মিনহাজ বলেন, বাংলাদেশে ইউনিলিভারের পুষ্টি ব্যবসার নেতৃত্ব দিতে পারাটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আমি খুবই আনন্দিত যে, বাংলাদেশের পুষ্টি ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের খ্যাতিমান দুটি প্রতিষ্ঠান পরস্পর হাত মিলিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়