শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে ১০টি প্রতিষ্ঠান লকডাউন

আব্দুল্লাহ হেল : [২] ধামইরহাট ভবনে অবস্থিত মার্কেটের এক ব্যবসায়ী কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, ধামইরহাট ক্লাব এবং মার্কেটের দোকানগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।

[৩] জানা গেছে, ধামইরহাট বাজারের প্রাণকেন্দ্র ধামইরহাট বাসস্ট্যান্ডে অবস্থিত ধামইরহাট ভবন। এ ভবনের নিচতলায় মার্কেট রয়েছে। ওই মার্কেটের শুভ গার্মেন্টস এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রউফ গত ২৫ জুন কোভিড-১৯ আক্রান্ত হন। এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে প্রশাসন ধামইরহাট ভবন লকডাউন করে দেয়। এ ভবনের নিচতলায় মার্কেটের ৫টি দোকান, দ্বিতীয় তলায় ধামইরহাট প্রেসক্লাব, ধামইরহাট ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদের অফিস, তৃতীয় তলায় বঙ্গবন্ধু পাঠচক্র লকডাউন করে দেওয়া হয়।

[৪] মঙ্গলবার বিকেলে কোভিড-১৯ আক্রান্ত ব্যবসায়ী আব্দুর রউফের সংস্পর্শে আসার কারণে সরদার বস্ত্রালয়কে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং এর স্বত্তাধিকারী আলহাজ্ব সাইফুল ইসলামকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৫] একটি সূত্র জানায় চলতি মাসের ৯ জুন তারিখে ব্যবসায়ী আব্দুর রউফসহ অপর ৪ ব্যবসায়ী মিলে মোকাম করার জন্য একসাথে ঢাকায় গমন করেন। কোভিড-১৯ আক্রান্ত ব্যবসায়ী আব্দুর রউফের সংস্পর্শে আসা অপর ব্যবসায়ীদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা এবং ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনের দাবী জানিয়েছেন এলাকার সুধীমহল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ