শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিবির অভিযানে জুন মাসে ৩৬ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

সুজন কৈরী : [২] বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৩৪৩ পিস ইয়াবা, ৪০ হাজার ৩১ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৮২৫ বোতল বিদেশী মদ, ৩৬০ ক্যান বিয়ার, ১ হাজার ৪১৬ কেজি গাঁজা, ১ কেজি ২১০ গ্রাম হেরোইন, ৯ হাজার ১২৫টি উত্তেজক ইনজেকশন, ২ হাজার ২৮৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৩৬ হাজার ৬০০টি অন্যান্য ট্যাবলেট।

[৩] এছাড়া জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ, ৩৯ কেজি ৬২০ গ্রাম রুপা, ৩ হাজার ১টি ইমিটেশনের গহনা, ২৫ হাজার ৯৬৫টি কসমেটিক্স সামগ্রী, ৬২৭টি শাড়ি, ৪২৭টি থ্রিপিস/শার্টপিস, ৭০টি তৈরী পোশাক, ১টি কষ্টি পাথরের মূর্তি ১ হাজার ২৬০ ঘনফুট কাঠ, ২৬ হাজার ৬৮৭ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ৩টি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৭টি মোটর সাইকেল।

[৪] উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বন্দুক, ১টি এলজি এবং ৩ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮ জন বাংলাদেশী ও ১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়