শিরোনাম
◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের জায়গায় পাকিয়াতান লিখে টুইট করলো পিসিবি

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত রোববার দেশ ছাড়ে পাকিস্তান ক্রিকেট দল। করোনার লম্বা বিরতির পর অনেক নাটকের অবসান ঘটিয়ে দ্বিতীয় দেশ হিসেবে আন্তর্জাতিক সিরিজ খেলতে ইংল্যান্ডে ইতোমধ্যেই পোঁছে গেছে টিম পাকিস্তান।

[৩] লম্বা সময় পর সিরিজ খেলতে যাওয়ায় বেশ উত্তেজনা কাজ করছিলো হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সেই কারণেই বাধিয়ে বসে বিশাল এক বিপত্তি।

[৪] সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দলের খেলোয়াড়দের কিছু ছবি পোস্ট করে অন্যান্য সিরিজের মতোই শুভকামনা জানায় পিসিবি। সেখানেই গণ্ডগোল পাকিয়ে বসে পিসিবির টুইটার নিয়ন্ত্রণকারী ব্যক্তি। পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল। খেলোয়াড়দের জন্য শুভকামনা!’ এই শিরোনামে পোস্ট দেবার সময় পাকিস্তান বানান ভুল করে লিখে ফেলে পাকিয়াতান।

[৫] বিষয়টি সাধারণ একটি লেখার ভুল। কিন্তু এমন একটি জায়গায় এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মেনে নিতে পারেননি অনেকেই। ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে ট্রল ও রসিকতা। শুধু তাই নয়। টুইট করার পরও এক ঘণ্টা সেই টুইট একইভাবে ছিল।

[৬] বিষয়টি চোখেই পড়েনি টুইটার নিয়ন্ত্রণকারীর। যদিও এক ঘণ্টা পর সেই বানান সংশোধন করা হয়। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার সে তো হয়েই গিয়েছে। মুহূর্তেই সেই পোস্টের স্ক্রিণশট ছড়িয়ে পরে সকল জায়গায়। নিজ দেশের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও বিদ্রুপের শিকার হতে হয় পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটিকে।

[৭] পিসিবির এমন ভুল এটিই প্রথম নয়। এর আগে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে খোঁচা দিয়ে টুইট করেও সমালোচিত হয়েছিল সংস্থাটি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে করা এক পোস্টেও এরকম বানান ভুল করেছিল পিসিবি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ