শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষিদ্ধ এক টন আফ্রিকান মাগুর জব্দঃ ৫ হাজার টাকা অর্থদন্ড দিলো ভ্রাম্যমান আদালত

রাজু আহমেদ : [২] বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় একটি মাছের খামারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। মাছের খামারটিতে অত্যন্ত গোপনীয়ভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুরের চাষাবাদ করছেন খামারী ।

[৩] খামারটি জমির মালিকের কাছ থেকে লিজ নিয়ে ইকবাল নামে একজন ব্যক্তি এই মাছ চাষ করে আসছিল। খুব নোংরা পরিবেশে এবং আশেপাশের বাসার ময়লা আবর্জনা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে এই মাছ চাষ করা হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর।

[৪] অভিযান পরিচালনা কালে জমির মালিক খামারের মালিককে উপস্থিত করতে পারেন নি । জমির মালিককে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এ ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত এবং প্রায় এক টন (১০০০ কেজি) আফ্রিকান মাগুর মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় দেওয়ার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় ।

[৫] উক্ত অভিযান পরিচালনায় সাথে ছিলেন জেলা মৎস্য অফিসের একটি টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়