শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে ‘মেইক ইট কাউন্ট’ কর্মসূচি বাফুফের

নিজস্ব প্রতিবেদক: [২] নারী ফুটবলারদের ঘরোয়া লিগ করোনাভাইরাসের থাবায় স্থগিত হয়ে যাওয়ায় অনেক আগেই বাড়ি ফিওে গেছেন সাবিনা-কৃষ্ণারা। তবে বাড়িতে অলস বসে ছিলেন না কেউই। অনলাইনের মাধ্যমে তাদের ফিটনেস ধরে রাখার নির্দেশনা নিয়মিত দিচ্ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) উদ্যোগ নিতে যাচ্ছে এই দুঃসময়ে নারী ফুটবলারদের ফিটনেস ও অনান্য বিষয় দেখভালের।

[৩] বাফুফে মঙ্গলবার এক বার্তায় মেয়েদের জন্য ‘মেইক ইট কাউন্ট’ কর্মসূচি নেওয়া হবে বলে জানায়। এই কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় নিজের বাড়িতে থাকা ফুটবলারদের টেকনিক্যাল ও ফিটনেস ধরে রাখার জন্য তাদের ঘুম, পুষ্টিকর খাবার, অনুশীলন-এসব বিষয় তদারকি করা হবে।

[৪] প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন এবং মাহবুবুর রহমান লিটু, সুইনু প্রু মারমা ও মাহমুদা আক্তারের তত্ত¡াবধানে মেয়েরা নির্দিষ্ট বয়সের ক্যাটাগরিতে আলাদাভাবে এ কর্মসূচিতে অংশ নেবে বলে জানিয়েছে বাফুফে। বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই উদ্যোগের মাধ্যমে প্রত্যাশিত ফল পেতে আশাবাদী।

[৫] এই অনাকাঙ্ক্ষিত সময়ে আমাদের মেয়ে খেলোয়াড়দের অবশ্যই বাড়িতে নিজেদের ফিটনেস ও স্বাস্থ্য ধরে রাখার ব্যাপারে সক্রিয় হতে হবে। আশা করছি, আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে মেয়েরা তাদের উন্নতি অব্যাহত রাখবে আর আমরাও প্রতিনিয়ত তাদের সহায়তা করতে পারব।

[৬] ছয় বছর বিরতির পর গত ফেব্রুয়ারিতে মাঠে গড়ায় মেয়েদের লিগ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চে ছেলেদের মতো মেয়েদের লিগও স্থগিত করে দিয়েছিল বাফুফে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়