শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ষড়যন্ত্র করছে, ওলির এই বক্তব্যে নষ্ট হয়ে যেতে পারে ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক

আসিফুজ্জামান পৃথিল : [২] ভারত আর নেপালের সম্পর্ক যখন তলানিতে আছে, তখনই নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিযোগ করেছেন, ভারত তার সরকারে ভাঙন ধরানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি সরকারের প্রধান যেভাবে অন্য দেশের ব্যাপারে মন্তব্য করেছেন, তা প্রটোকলের বাইরে। কাঠমাণ্ডু পোস্ট।

[৩] এই ব্যাপারে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর এক সদস্য বলেন, ‘আমরা এক কূটনৈতিক বিপর্যয়ের সামনে পড়তে যাচ্ছি। যদি ভারত এই বিবৃতির সপক্ষে প্রমাণ দাবি করে, আমরা বড় ধরনের বিপদে পড়ে যাবো।’

[৪] এমন সময় ওলি এই মন্তব্য করলেন যখন কমিউনিস্ট পার্টির ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে। বেশ কিছু কারণে দলটির নেতারা ওলির প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন।

[৫] রোববার ওলি বলেন, আমাদের দেশের নতুন মানচিত্রকে ঘিরে আমাকে পদচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে। দিল্লির বিভিন্ন গণমাদ্যমের প্রতিবেদনে তা স্পষ্ট হয়ে গেছে। কাঠমান্ডুর ভারত দূতাবাস কিছু না কিছু করার চেষ্টাতো করছেই। তাতে বিভিন্ন হোটেলে বৈঠক করতে দেখা গেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়