শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

জিল্লুর রয়েল : [২] সড়ক দুর্ঘটনায় বিটল চন্দ্র (৩৮) নামক ১ যুবক নিহত হয়েছে। বিকেল আনুমানিক ৫ টায় নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।

[৩] জানা গেছে, সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের নিমাইকদমা গ্রামের জতিন্দ্রনাথের ছেলে বিটল চন্দ্র শেরপুর থেকে তার পরিবার নিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার সময় উল্লেখিত স্থানে পিছন থেকে একটি ট্রাক বিটল চন্দ্রের মাথায় বেজে ছিটকে পড়ে।
[৪] এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। পরে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছে, বিটল চন্দ্র সিএনজিতে অসতর্কভাবে বসে ছিল। এ কারণে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়