শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে জব্দকৃত অবৈধ পলিথিন ধ্বংস করলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: [২] রোববার দুপুরে গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে পৌর ডাম্পিং সেন্টারে এ পলিথিন ধ্বংস করা হয়।

[৩] আদালত সূত্র বলেছেন, ২০২০ সালের ২৫ এপ্রিল মুকসুদপুর উপজেলার কৃষ্ণদিয়া বাজার থেকে ১০৩ বস্তা অবৈধ পলিথিন জব্দ করে আদালতে পাঠায়। গত ৯ জুন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া জব্দকৃত পলিথিন ধ্বংস করার নির্দেশ দেন। নমুনা হিসাবে ১ বস্তা পলিথিন আদালতের মালখানায় রাখা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে জব্দকৃত অবৈধ পলিথিন ধ্বংস করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশাস এর উপস্থিতিতে ১০২ বস্তা জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়।

[৪] জব্দ করা পলিথিন ধ্বংসের সময় উপস্থিত ছিলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো: জোহাব আলী, কোর্ট ইন্সপেক্টর এর প্রতিনিধি মালখানার ইনচার্জ এস আই কাইয়ুম হোসেন ও পেশকার হুর আলম। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়