শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালের কণ্ঠের সম্পাদককে বিএনপির আইন সম্পাদকের লিগ্যাল নোটিশ

শাহানুজ্জামান টিটু: [২] দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় স্বাস্থ্যখাতে দুর্নীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাওয়া ভবনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার তারেক রহমানের পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিবাদীদের ঠিকানায় রেজিস্টার ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন।

[৩] নোটিশে বলা হয়েছে, গত ২৩ জুন দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে জনৈক ব্যক্তির রেফারেন্সে তারেক রহমান ও হাওয়া ভবনকে জড়িয়ে স্বাস্থ্যখাতে দুর্নীতি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত। রিপোর্টে উল্লেখিত ব্যক্তির সাথে তারেক রহমানের কম্পিনকালেও দেখা সাক্ষাততো দূরের কথা তার নামই শোনেনি তিনি। এধরনের মনগড়া রিপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানহানি হয়েছে এবং তার সুনাম ক্ষুন্ন হয়েছে।

[৪] লিগ্যাল নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদনের সত্যতার প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে ব্যর্থ হলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পত্রিকাটির প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশ করতে হবে।

অন্যথায় বিবাদীর বিরুদ্ধে সিভিল ও ফৌজদারি মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়