শিরোনাম
◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বোর্ডে এসএসসি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল ঘোষণা

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] জেলার শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল ঘোষণা করা হয়।

[৩] বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানিয়েছেন, পরীক্ষায় অংশ নেওয়া ২০ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৬০৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

[৪] তিনি জানান, এইবার এসএসসি পরীক্ষার ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেওয়া ২০ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।

[৫] ‘মঙ্গলবার প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে ৬০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যাদের ১ জন ফেল থেকে জিপিএ-৫, ৪১ জন ফেল থেকে পাস, এবং অন্যদের গ্রেড পরিবর্তন হয়েছে।’ তিনি বলেন, গ্রেড পরিবর্তন না হলেও ১ হাজার ২০০ শিক্ষার্থীর ১ হাজার ২৩৫টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। নম্বরের ভিত্তিতে এইচএসসির ভর্তিতে এটা শিক্ষার্থীদের সহায়তা করবে।

[৬]উর্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এই বছর এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৪৩ হাজার ৮২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়