শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

জিল্লুর রয়েল: [২] মঙ্গলবার দুপুর ১২ টায় নন্দীগ্রাম পৌরসভা ভবনে নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ১০ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ২৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

[৩] মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েলের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আনিছুর রহমান, সচিব আব্দুল বাতেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, কাউন্সিলর কালিদাস সরকার, আলী হাসান, আব্দুর রশিদ, বেলায়েত হোসেন আদর, জালাল উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান ও হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ।

[৪] নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বলেন, নন্দীগ্রাম পৌরসভার সার্বিক বিষয় গুরুত্ব দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও নাগরিক সুবিধার জন্য যথারীতিভাবে বরাদ্দ করা হয়েছে। তা স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সম্পাদনা: সাদেক

  • সর্বশেষ
  • জনপ্রিয়