শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টাকা ভাগাভাগি নিয়ে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তার হাতাহাতি, অতঃপর ক্লোজড

ঝিনাইদহ প্রতিনিধি: [২] সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শহরের প্রাণ কেন্দ্র পোষ্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় পোষ্ট অফিস মোড়ে পুলিশ বক্সের সামনে কর্তব্য পালন করছিলেন সার্জেন্ট শাহরিয়ার, এটিএসআই আলমগীর, দীলিপ কুমার মজুমদার, কনষ্টেবল নিমাই চন্দ্র এবং লতাফত। হঠাৎ সেখানে আসেন এটিএসআই আলী হোসেন। তিনি পুলিশ বক্সে ঢুকেই দীলিপের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

[৪] দুই এটিএসআইয়ের মধ্যে তখন তুমুল উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় পুলিশ বক্সে থেকে বেরিয়ে আসেন তারা দুইজনই। শুরু হয় আরেক দফায় হাতাহাতি। তাদের কিছুতেই থামানো যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরায় মারামারির এ দৃশ্য ধরা পড়ে। শেষ পর্যন্ত উপস্থিত অন্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সার্জেন্ট শাহরিয়ার।

[৫] পুলিশের একটি সূত্র জানায়, গোটা জেলা শহরের অপরাধ দমনে অতিসম্প্রতি শতাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ক্যামেরাগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে একটি আইসিটি কক্ষ স্থাপন করা হয়েছে। সূত্রমতে, ঘটনাটি যখন ঘটে তখন পুলিশ সুপার নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন। তিনি নিজেও ভিডিও ফুটেজ দেখেন।

[৬] এরপরও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন তার কাছে। মারামারির সঙ্গে জড়িত ওই দুই এটিএসআইকে বিকাল ৩টার দিকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। সম্পাদনা: সাদেক আলী, জেরিন আহমেদ

  • সর্বশেষ