শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একেবারের শুরুর দিকে আমি করোনা আক্রান্ত ছিলাম কিন্তু বুঝতে পারিনি : ইয়ান বোথাম

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন একেবারে শুরুর দিকে। তখনও কেউ বুঝতে পারেনি, রোগটা কতটা মারাত্মক।

[৩] ৬৪ বছরের বোথাম বলেছেন, গতবার ডিসেম্বরের শেষ দিকে আমার করোনা হয়েছিল। আমি বুঝতেই পারিনি। ভেবেছিলাম হয়তো মারাত্মক কোনও ইনফ্লুয়েঞ্জায় ভুগছি। ছয় মাস আগে কারও করোনা নিয়ে কোনও ধারণাই ছিল না। সকলেই অন্ধকারে ছিলাম। যেভাবে এত দিন ধরে ভাইরাসের ধ্বংসলীলা চলছে, তা বিস্ময়কর। - ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] একটা সময় ছিল যখন ক্রিকেটে চার অলরাউন্ডারের মধ্যে কে সেরা, সেই তর্ক চলত। বোথাম, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, ইমরান খান এক সঙ্গে উচ্চারিত হতো চার মহারথীর নাম। সেই বোথামের করোনা আক্রান্ত হওয়ার খবর ফাঁস নিয়ে হইচই পড়ে যায় এ দিন। ডিসেম্বরেই চিনে সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু কারও কোনও ধারণাই ছিল না মারণ ভাইরাস নিয়ে, পরীক্ষা করাও শুরু হয়নি।

[৫] বোথাম পরিষ্কার করে না-বলেও তার কথায় পরিষ্কার, তারও পরীক্ষা হয়নি। এখন ফিরে তাকিয়ে মনে হচ্ছে, জানুয়ারিতে শরীরের প্রবেশ করা ‘ফ্লু’ নয়, দৈত্য কোভিড-১৯ ছিলো। বোথাম এখন ভাবছেন, তার শারীরিক পরীক্ষা করানো জরুরি। - ডেইলি মিরর

 

  • সর্বশেষ