শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অঝোরে কাঁদলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বাশার নূরু:[২] স্ত্রী লায়লা আরজুমান্দ বানু লিলির মরদেহ সামনে নিয়ে অঝোরে কাঁদলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জানাজার আগে দীর্ঘ সংসার জীবনে স্ত্রীর সহযোগিতা, ধর্ম পরায়ণতা, সততা আর দায়িত্বশীলতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। মাইক্রোফোন হাতে নিয়ে স্ত্রীর শিক্ষকতা জীবনের স্মৃতি চারণও করেন উপস্থিত মুসল্লিদের কাছে।

[৩] সোমবার যোহরের নামাজের পর গাজীপুর শহরের জয়দেবপুর দারুস সালাম গোবরস্থান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজার পূর্বে স্ত্রীর জন্য সকলের দোয়া প্রার্থনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমার স্ত্রীর অন্তিম ইচ্ছা ছিল- কোনো মহামারিতে যেনো তার মৃত্যু হয়। তাহলে শহীদের মর্যাদা পাবে। তার ইচ্ছাই শেষ পর্যন্ত পূরণ হয়েছে। মহামারিতেই মৃত্যু হলো। নিশ্চয়ই সে শহীদের মর্যাদা লাভ করবে।

[৪] একমাত্র ছেলে এটি এম মাজহারুল হক তুষারের ইমামতিতে নামাজে জানাজা শেষে তাকে গাজীপুর শহরে অবস্থিত প্রধান গোরস্থানে সমাহিত করা হয় লায়লা আরজুমান্দ বানু লিলিকে।

[৫] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লিলি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেও স্ত্রীর অবস্থা অবনতির দিকে যেতে থাকে। সিএমএইচ-এ তার চিকিৎসা চলছিল। সোমবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়