শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমুসলিম প্রতিবেশি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া যাবে কি?

অনলাইন ডেস্ক : প্রশ্ন- আমাদের পাশের বাসায় এক হিন্দু পরিবার ভাড়া থাকে। একবার তাদের ছোট ছেলে অসুস্থ হলে আমি কিছু ফলমূল নিয়ে তাকে দেখতে যাই। আসার সময় বেশ কিছু টাকাও দিয়ে আসি। কিন্তু এখন আমি এটা ভেবে খুবই চিন্তিত যে, আমি একজন মুসলমান হয়েও হিন্দু ছেলেকে দেখতে যাওয়া এবং টাকা দেওয়া জায়েয হয়েছে কি না? দয়া করে জানাবেন।

উত্তর- প্রতিবেশী অমুসলিম হলেও তাদের সাথে সদাচরণ করা, বিপদ-আপদে সাহায্য করা এবং অসুস্থতার সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ইসলামের শিক্ষা। হযরত আনাস রা. থেকে বর্ণিত, এক ইহুদী বালক রাসূলুলা সালালাহু আলাইহি ওয়াসালাম-এর খেদমত করত। একবার সে অসুস্থ হলে রাসূলুলাহ সালালাহু আলাইহি ওয়াসালাম তাকে দেখতে গেলেন। অতপর তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ কর। তখন সে মুসলমান হয়ে গেল। (সহীহ বুখারী ২/৮৪৪)

তাই প্রশ্নোক্ত হিন্দুকে দেখতে যাওয়া এবং তাকে সাহায্য করা অন্যায় হয়নি। তবে বিধর্মীদের সাথে হৃদ্যতা ও অন্তরঙ্গ বন্ধুত্ব কায়েম করা যাবে না। পবিত্র কুরআন মজীদে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।

সুত্র : ইসলাম টাইমস টুয়েন্টিফোর ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়