শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের মহারাষ্ট্রে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার

ইয়াসিন আরাফাত :[২] সোমবার লকডাউন বাড়ানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে মহারাষ্ট্র সরকার। বৈঠক শেষে নতুন করে আবার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। ওই দিন মধ্যরাত পর্যন্ত জারি থাকবে লকডাউন।

[৩] রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল ডিসটেন্স, জটলা কড়া ভাবে নিয়ন্ত্রণ করা হবে। শুধু তাই নয়, অফিসগুলোকে লকডাউন চলাকালীন ওয়ার্ক ফ্রম হোম করানোর উপরেই থাকার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের একটা বৃহত অংশে সরকারি কর্মীরা বাড়িতে বসেই কাজ সামলাচ্ছেন। সেই কারণে বেসরকারি সংস্থাগুলিকেও সেই পথে যাওয়ার কথা বলা হয়েছে।

[৪] দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্রই অনেক রাজ্যকে পিছিয়ে ফেলেছে। এখনও পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৬২৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৫৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪২৯ জনের। অর্থাৎ সেখানে এখনও করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭০ হাজার ৬২২।

[৫] প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর স্থানীয় প্রশাসন।মহারাষ্ট্রে ৩০ জুনের পরেও লকডাউন চলবে বলে গত রোববার ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রোববার জানিয়েছিলেন যে, ৩০ জুনের পরে লকডাউন বাড়ানো হবে। তবে কিছুক্ষেত্রে ছাড় দেয়ার কথা জানিয়েছিলেন তিনি। সেই মতো আজ আরও একমাসের জন্যে লকডাউন ঘোষণা করা হল।

  • সর্বশেষ