শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সদ্য নবজাতকেরও কোভিড-১৯ সংক্রমণের আশংকা আছে

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সোমবার ২৯ জুন নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বলেন, নবজাতকের সুরক্ষায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে নবজাতক ও শিশুদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রয়োজন। এদিকে আক্রান্ত মায়ের কাছ থেকে গর্ভস্থ শিশুর আক্রান্ত হওয়ার কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

[৩] অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, সাবান-পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নবজাতকের জন্মের এক ঘণ্টার মধ্যে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে- মায়ের দুধের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হয় না। বুকের দুধ খাওয়ানো এবং নবজাতকের মায়ের ত্বকের স্পর্শ রাখার সময় মায়েদের মাস্ক পরিধান করতে হবে। দেশের সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালে আইএমসিআই ও পুষ্টিকর্ণারে অনূর্ধ্ব ৫ বছরের শিশুদের আইএমসিআই সেবাসমূহ যথারীতি চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়