শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট বাস্তবায়নে দেশের সকল মানুষ এগিয়ে আসবে : প্রত্যাশা অর্থমন্ত্রীর

সোহেল রহমান : [২] সোমবার জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

[৩] তিনি বলেন, কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন বাজেটটি বাস্তবায়নযোগ্য নয়। কারণ এটি আকারে অনেক বড়। কিন্তু বাজেট বাস্তবায়নের ব্যাপারে আমরা আশাবাদী।

[৪] ‘দেশের কোন ব্যক্তি বা গোষ্ঠীকে এ বাজেট থেকে বাদ দেয়া হয়নি’ এমন দাবি করে অর্থমন্ত্রী বলেন, কাউকে বাদ দিতে পারলে বাজেটের আকার অবশ্যই ছোট রাখা যেত, ছোট রাখা যেত বাজেট ঘাটতিও। কিন্তু সত্য যে বড় কঠিন, তাই সব জেনেশুনে এই কঠিনকেই ভালবেসেছি।

[৫] বাজেট বাস্তবায়নে সক্ষমতার মাপকাঠি হিসেবে জিডিপি’র আকার বৃদ্ধি, গত পাঁচ বছরে জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিকতা ও একাধিক বিদেশি সংস্থার উদ্বৃতি দিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা এবং ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে এ বাজেট প্রণীত হয়েছে। স্বাস্থ্যখাতে আগামী অর্থবছরে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কৃষি খাতকে বাজেটে অধিক গুরুত্ব দেয়া হয়েছে, এখান থেকে এখনও আমাদের শতকরা ৪০ ভাগের মত কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কৃষি খাত হতে পারে আমাদের সামনে এগিয়ে যাওয়ার এক মৌলিক এলাকা। গত ৫০ বছরে আমাদের খাদ্যশস্য উৎপাদন বেড়েছে প্রায় সাড়ে চারগুন, যা বিশ্বে একটি রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়