শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড উপসর্গে সিলেট ও রাজশাহীতে ৪ জনের মৃত্যু

মহসীন কবির : [২]  সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন সিলেটের ওসমানীনগর ও গোয়াইনঘাটের বাসিন্দা। অন্যজন সুনামগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা। রোববার (২৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের আইসিইউ বিভাগের চিকিৎসক চয়ন রায়।

[৩] তিনি বলেন, রোববার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরের ৪০ বছর বয়সী এক যুবক মারা গেছেন। তিনি রোববারই ভর্তি হয়েছিলেন। তাকে আইসিউতে রাখা হয়েছিল। এছাড়া সকালে সুনামগঞ্জ সদরের একজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃতের বয়স ৫২ বছর। তিনি শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়। তার বয়স ৬৬ বছর। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা যাওয়া সবার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান চয়ন রায়।

[৪] রাজশাহীর দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের রাজশাহী প্রতিনিধি তবিবুর রহমান মাসুম ইন্তেকাল করেছেন। রোববার (২৮ জুন) সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট হলে তাকে রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গত রাত সোয়া ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়