শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাকিব খানের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন দিলরুবা খান

ডেস্ক রিপোর্ট : [২] দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন সঙ্গীতশিল্পী দিলরুবা খান। শাকিব খানের বিরুদ্ধে কপিরাইট আইন অমান্যের অভিযোগ আনা হয়েছে।

দিলরুবা খানের পক্ষে সাইবার ক্রাইমে অভিযোগটি দায়ের করেন আইনজীবী ওলোরা আফরিন। অভিযোগে একটি মোবাইল ফোন কোম্পানির ৫ কর্মকর্তার নামও উল্লেখ করা হয়েছে।

[৩] অভিযোগে বলা হয়েছে, দিলরুবা খানের গাওয়া ‘পাগল মন’ গানের কিছু অংশ অনুমতি ছাড়া হুবহু শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে ব্যবহার করা হয়েছে এবং তা বাণিজ্যিকভাবে মোবাইল ফোনের ইন্টারনেট প্যাকেজে ব্যবহার করা হয়েছে। এ জন্য শাকিব খানের কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন সঙ্গীতশিল্পী দিলরুবা খান।

শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দিলরুবা খান বলেন, শাকিব খান তার প্রযোজিত ছবিতে গানের কিছু অংশ ব্যবহার করার ক্ষেত্রে কোনো অনুমতি নেননি। বিষয়টি জানার পর তিনি আইনজীবীর মাধ্যমে কপিরাইট আইনে অভিযোগ দায়ের করেন।

[৪] দিলরুবা খান নব্বইয়ের দশকে জনপ্রিয় ‘পাগল মন’ গানটি গেয়েছেন। গানটির কথা লিখেছেন আহমেদ কায়সার ও সুরকার আশরাফ উদাস। গানটি তিনজনেরই কপিরাইট করা আছে বলে জানান শিল্পী দিলরুবা খান।

উল্লেখ্য, গত বছরের মে মাসে শাকিব খানের ইউটিউবে ‘পাসওয়ার্ড’ ছবির ‘পাগল মন’ গানটি প্রকাশিত হয়। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন ভারতীয় সঙ্গীত পরিচালক লিংকন। আর গানটিতে কণ্ঠ দেন অশোক সিং।

[৫] মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবির ‘পাগল মন’ গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও বুবলী।

  • সর্বশেষ