শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখ ফিরিয়ে নিলো করোনায় মৃত্যু কৃষকের স্বজনেরা, মরদেহের সৎকার করলেন প্রশাসন

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালণগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরনকারী কোটালীপাড়ার নিত্যনন্দের পড়ে থাকা মরদেহ নিতে আসেননি স্বজনরা।

[৩] গতকাল শনিবার রাতে মৃত্যুবরনকারী নিত্যনন্দের মরদেহ সৎকারের কাজ আজ রোববার দুপুরের দিকে শেষ করলেন গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খাঁন ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেখ সালাউদ্দীন দিপু।

[৪] রোববার বিকেল ৪ টার সময় এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সিভিল সাজন অফিসের মেডিকেল অফিসার ডা, শাকিবুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ী নিত্যনন্দন নামে একজন কৃষক করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাতে আড়াইশ বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নিত্যনন্দের পরিবারের লোকজন আজ রোববার দুপুর পযন্ত তার মরদেহ নিতে না আসার পর গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খাঁন ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেখ সালাউদ্দীন দিপু তার সৎকার কাজ শেষ করেন।

[৫] এ সময় ডা. এস এম সাকিবুর রহমান ও ডা. জাহিদ উপস্থিত ছিলেন। করোনায় আক্রান্ত নিত্যানন্দন বল্লভকে গত ৬ জুন উন্নত চিকিৎসার জন্য কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

[৬] কিন্তু পরিবারের লোকজনের অনিহার কারণে তাকে ঢাকায় নেয়া হয়নি। পরে রাতে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়র্ডে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী নিত্যানন্দ বল্লভের বাড়ী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়