শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে নতুন দুটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র চালু করল আইওএম

কূটনৈতিক প্রতিবেদক : [২] টেকনাফ ও উখিয়া উপজেলার স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন দুটি সিভিয়ার একিউট রেস্পিরেটরি ইনফেকশন ও আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার চালু করা হয়েছে।

[৩] নির্মিত ওই দুটি বিশেষায়িত কোভিড-১৯ স্বাস্থ্যসেবা কেন্দ্রে বর্তমানে ৪৭টি এসএআরআই আইটিসি শয্যা রয়েছে। জুলাই মাসের মধ্যেই স্বাস্থ্যসেবাসহ শয্যা সংখ্যা ১১০-এ উন্নীত করা হবে।

[৪] শিগগিরই উখিয়ার কুতুপালং ক্যাম্পে আরও একটি ১২০ শয্যার সিভিয়ার একিউট রেস্পিরেটরি ইনফেকশন ও আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার নির্মাণ কাজ শেষ হবে।

[৫] আইওএম কক্সবাজারের ইমার্জেন্সি হেলথ প্রোগ্রামের ডা. সমীর হাওলাদার বলেন, কক্সবাজারে আরও দুটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পুনর্গঠন করেছে আইওএম-এর মাইগ্রেশন হেলথ ডিভিশন, যেখানে প্রাথমিকভাবে সম্ভাব্য রোগীদের পরবর্তী রেফারেলের জন্য সাময়িকে আইসোলেশন সুবিধা এবং সেন্টিনাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

[৬] চলমান স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো নির্মাণ এবং পুর্নর্নিমাণ করার কাজও চলছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়