শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯ প্রতিরোধ করতে সহায়ক ব্ল্যাক টি ও গ্রীন টি

ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ এ বিপর্যস্ত গোতা বিশ্ব। এই মহামারীর প্রতিষেধক তৈরিতে দিন রাত কাজ করে যাচ্ছেন বিশ্বের খ্যাতনামা সব চিকিৎসকরা। এরই মধ্যে চা পানে মিলবে করোনা থেকে মুক্তি এমন একটি তথ্য উঠে এসেছে ভারতের টি বোর্ড থেকে। তামিলনাড়ুর নীলগিরি জেলার টি রিসার্চ ইন্সটিটিউট বলছে, ব্ল্যাক টি ও গ্রীন টি করোনা প্রতিরোধ করতে সহায়তা করবে। এর আগে চীন, তাইওয়ান করোনা প্রতিরোধে চীনের ভূমিকার কথা তুলে ধরেছে।

চীন ও তাইওয়ান তাদের ল্যাবে প্রমাণ করেছে যে চায়ে এমন কিছু উপাদান আছে যা করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রমাণ করেছে চা থেকে প্রাপ্ত থিয়াফ্লাভিন এর মধ্যে কোভিড-১৯’সহ সার্স ও মার্স ভাইরাসের বিস্তার রোধ করার গুণাবলি রয়েছে।

বেশ কয়েক ধরণের ব্ল্যাক টিতে থিয়াফ্লাভিনস ১,থিয়াফ্লাবিনস ২, থিয়াফ্লাবিনস ৩ রয়েছে যা করোনা প্রতিরোধে ভূমিকা পালন করে। বিশেষ করে থিয়াফ্লাবিন ৩ প্রচুর পরিমাণে থাকে ব্ল্যা টি তে। সম্প্রতি থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার একটি গবেষণায় উঠে এসেছে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে গাছপালায় যে মেটাবোলাইটস থাকে তা ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে। গবেষণা শেষে জানা যায় ক্যাচিকাইন, এপিক্যাচিকাইন, গ্যালেট যার উৎস হলো চা সেগুলো করোনা প্রতিরোধে মুখ্য ভূমিকা পালক করে। তালিনাড়ুর চা কমিটির প্রধান বলছেন, তিন থেকে চারবার ব্ল্যাক টি পান করলে কার্ডিয়াক ইনফেকশন, স্ট্রোকের ঝুঁকি কমে। এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায়।

এদিকে চীনের হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন তিনবার করে চা পান করানোর মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলছেন বলে তথ্য আছে বার্তা সংস্থা সিএনএন ও চায়না ডেইলি নিউজে। সেই হিসেবে চীন, তাইওয়ান, ভারত বলছে করোনার মহৌষধ লুকিয়ে আছে চায়ের মধ্যেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়