শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে মার্কিন জোট সেনা হত্যায় জঙ্গিদের অর্থ দেয়ার অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখান করেছে রাশিয়া

ইকবাল খান: [২] নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট শুক্রবার মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, আফগানিস্তানে মার্কিন সেনা ও জোট বাহিনীর অন্য সেনাদের হত্যার জন্য তালেবানের সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের অর্থ পুরস্কার দেয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী। বিবিসি।

[৩] সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে গুপ্তহত্যার প্রচেষ্টার সঙ্গে জড়িত রাশিয়ার সামরিক বাহিনীর একটি গোয়েন্দা ইউনিট গত বছর সফল হামলা চালানোর জন্য অর্থ পুরস্কার দেয়ার প্রস্তাবটি দিয়েছিল।

[৪] এসব গোয়েন্দা তথ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

[৫] টুইটে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাস আরও বলেছে, এ ধরনের দাবি তার কূটনীতিকদের জন্যে হুমকি। দূতাবাসটি তার কূটনীতিকদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়