শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবসর ভেঙে ফুটবলে ফিরলেন নেদারল্যান্ডের আরিয়েন রোবেন

স্পোর্টস ডেস্ক: [২] শুরুতে আমি ফুটবল মোটেও মিস করতাম না। কিন্তু তারপর একটা সময় পর এটা আমার মনে উঁকি দেওয়া শুরু করে এবং তখন আমি ভেবেছি, আমি হয়তো আবার কিছু ফুটবল খেলতে পারি। মাস দুই আগে ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়ে এমনটাই বলেছিলেন সাবেক বায়ার্ন মিউনিখ ও নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়েন রোবেন। শেষ পর্যন্ত ফিরলেনও পেশাদার ফুটবলে। আগামী মৌসুমে স্বদেশী ক্লাব গ্রোনিয়েনের হয়ে আবার মাঠে দেখা যাবে ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।

[৩] সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়েছেন এক বছর হয়। এর মধ্যেই আবার ফুটবলে ফিরলেন রোবেন। যদিও গত মৌসুম শেষে অবসরের আগে তাদের স্বদেশী ক্লাব গ্রোনিয়েন ও পিএসভিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। দুই ক্লাবই তাকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু তখন বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তই নিয়েছিলেন রোবেন।

[৪] তবে এবার ঠিকই ফিরলেন রোবেন। আর ফিরলেন ক্যারিয়ারের প্রথম ক্লাবেই। এই গ্রানিয়েনের হয়েই ২০০০ সালে সিনিয়র পর্যায়ে ফুটবল শুরু করেন তিনি। দুই বছর পর যোগ দেন পিএসভিতে। এরপর চেলসি, রিয়াল মাদ্রিদ ঘুরে যোগ দেন বায়ার্ন মিউনিখে। জুনিয়র পর্যায়েও গ্রানিয়েনের হয়ে চার বছর খেলেছেন তিনি। এবার সাদা-সবুজ জার্সি পড়ে আরও একটি মৌসুম খেলার সিদ্ধান্ত নেন রোবেন।

[৫] অবসর ভেঙে ফুটবলে ফেরা নিয়ে এক বিবৃতিতে রোবেন বলেন, ১৮ বছর পর আমি আবার গ্রানিয়ানে ফিরে এসেছি। আমি এ ক্লাবকে সমস্ত প্রতিক‚ল সময়েও সমর্থন করে আসছি এবং ভাবছি কীভাবে ক্লাবটিকে সাহায্য করা যায়। আমি ক্লাবের কর্তাদের সঙ্গে গত সপ্তাহে কথা বলেছি। আমি ভক্ত-সমর্থকদের অনুরোধও শুনেছি এবং হৃদয়কে প্রাধান্য দিয়েছি। আশা করছি খুব শিগগিরই দেখা হবে।

[৬] রোবেন তার ক্যারিয়ারের অধিকাংশ সময়েই খেলেছেন বায়ার্নে। এক দশকের বেশি সময় খেলেছেন এ জার্মান ক্লাবটিতে। জিতেছেন ৮টি বুন্ডেসলিগা শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন। - ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়