শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ বছরে সূর্য কতটা বদলেছে, নাসার বিরল ভিডিও প্রকাশ

রায়হান রাজীব : [২] গত এক দশকে পৃথিবীর জীবনযাত্রায় অনেক পরিবর্তন হয়েছে। বদলেছে জলবায়ু ও প্রাণিকুলের জীবনযাপন। তেমনই থেমে থাকেনি মহাবিশ্বও।

[৩] এই সময়ে সৌরজগতের প্রধান অভিভাবক ‘সূর্যের’ কতটা পরিবর্তন হয়েছে, তার একটি ক্ষণিক মুহূর্ত তুলে ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

[৪] গত ১০ বছর ধরে নাসার সোলার ডাইনামিকস অবজার্ভেটরি সূর্যের ৪২.৫০ কোটি উচ্চ রেজুলেশনের ছবি সংগ্রহ করেছে। সেসব ছবির সময়কে ত্বরাণ্বিত করে (টাইম ল্যাপ্স) মাত্র এক ঘণ্টায় সূর্যের এক দশকের ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে।

[৫] ‘আ ডিকেড অব সান’ শিরোনামে ভিডিওটি আপলোডের কয়েক মুহূর্তেই ৬ লাখ ভিউ হয়েছে।

[৬] নাসার এই গবেষণা নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করেছেন গবেষকরা। সূর্যের পুঙ্খানুপুঙ্খ আচরণ গবেষণায় নতুন মাত্রা যোগ দেবে এই টাইম ল্যাপ্স ভিডিও ও সাড়ে ৪২ কোটি ছবি।

[৭] ফলে আরও সহজ হলো সূর্যের চৌম্বক ক্ষেত্র, সুমেরু ও কুমেরুর এবং সৌরজগতের ওপর প্রভাব নিয়ে গবেষণা।

[৮] এছাড়া, নাসার এই ভিডিও দেখে বিজ্ঞানীরা ধারণা করতে পারবেন, ১১ বছরের সৌরচক্রে কীভাবে ওঠানামা ঘটে সূর্যের। পাশাপাশি নিকটবর্তী নক্ষত্রগুলো কীভাবে সৌরজগতকে প্রভাবিত করে।

[৯] বিজ্ঞানীদের মতে, সূর্যের চৌম্বকক্ষেত্র একটা চক্র পরিভ্রমণ করে। তাকেই সৌরচক্র বলে।

[১০] প্রতি ১১ বছর অন্তর সূর্যের চৌম্বকক্ষেত্র স্থান পরিবর্তন করে। আর এর উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেই চক্রে দেখা গেছে, ৬১ মিনিটের মধ্যে একটা দশকের কাজ সেরে ফেলেছে সূর্য। সূত্র: জিনিউজ, এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়