শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় কোভিড-১৯ প্রথম রোগীর মৃত্যু

প্রমথ রঞ্জন, কোটালীপাড়া প্রতিনিধি : [২] গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম নিত্যানন্দ বল্লভ (৬৮)।

[৩] শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৪] নিত্যানন্দ বল্লভের গ্রামের বাড়ী কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খানা গ্রামে।

[৫] কোটালীপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ বলেন গত (৩ জুন) নিত্যানন্দ বল্লভে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরের দিন তার শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। নিত্যানন্দর শারীরিক অবস্থা খারাপ থাকায় ঔ দিনই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি করানো হয়।
শনিবার সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৬] গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন,উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পুলিশ ও স্বেচ্ছাসেবক দল নিত্যানন্দ বল্লভের মরদেহ গোপালগঞ্জ শ্মশানে দাহ করা হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়