শিরোনাম
◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : [২] সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

[৩] শনিবার (২৭ জুন) দুপুরে তাহিরপুরের বদাঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (২৯) তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজুদ্দিনের ছেলে।

[৪] নিহতের পারিবার ও বিজিব সূত্রে জানা যায়, শনিবার দুপরে পাহাড়ী ঢলে ভারতের ওপার থেকে পানির সাথে ভেসে আসা গাছ ও লাকড়ী ধরতে সীমান্ত নদী যাদুকাটায় যায় জুয়েললসহ অন্যরা। গাছ ধরার এক পর্যায়ে জুয়েলসহ কয়েকজন লাউড়েরগড় সীমান্তের মেইন পিলার ১২শ’ ৩ এর যাদুকাটা নদী অতিক্রম করে ৩’শ গজ ভারতের অভ্যান্তরে ঘোমাঘাট নামক এলাকায় চলে যায়। এসময় টহলরত বিএসএফ তাদের লক্ষ করে গুলি ছুড়ে।

গুলি জুয়েলের পেটে লেগে সে গুরতর আহত হলে তার সঙ্গীরা তাকে এপারে নিয়ে আসে। পরে স্বজনরা তাকে শনিবার বিকেলেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরিক অবস্থার অবনতি হলে সে মারা যায়।

[৫] সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম আর্টিলারী বিএসএফের গুলিতে জুয়েলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ