শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সখীপুরে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সাইফুল সানি, সখীপুর প্র‌তি‌নি‌ধি : [২] টাঙ্গাইলের সখীপুরে গাছের নিচে চাপা পড়ে লাল মিয়া (৪৫) নামের এক শ্র‌মিকের মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (২৭ জুন) বিকেলে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আনুহাদী গ্রামের রাজা মামুদের ছেলে।

[৪] স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ‌নিবার কাঠ ব্যবসায়ী হাফিজ উদ্দিন গাছ কাটার জন্যে লাল মিয়াসহ চারজন শ্রমিককে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে পাঠায়। এসময় বড় একটি আকাশমণি গাছ কাটার সময় গাছের ওপর রশি বেঁধে টান দেয়া হয়। লাল মিয়া রশি টান দিয়ে দৌঁড় দিলে গাছটি তাঁর মাথার ওপর পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

[৫] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ হোসেন বলেন, হাসপাতালে নি‌য়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে‌ছে।

[৬] সখীপুর থানার উপ-প‌রিদর্শক (সে‌কেন্ড অ‌ফিসার) বদিউজ্জামান বলেন, নিহত লাল মিয়ার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৭] এ ব্যাপা‌রে শ‌নিবার সন্ধ্যায় নিহত লাল মিয়ার ছেলে সাজ্জাত হোসেন বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়