শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেড জোন বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালককে চেয়ারপার্সন করে ১৩ সদস্যের কমিটি

শাহীন খন্দকার : [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা একথা জানান। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে জোনিং পদ্ধতি নিয়ে একটি পরামর্শ কমিটি কাজ করছে। সংক্রমন বিস্তারের সর্বাধিক ঝুঁকি, মাঝারী ঝুঁকি এবং কম ঝুঁকির উপর নির্ভর করে রেড, ইয়োলো বা গ্রীন জোন নির্ধারন করা হয় যা একটি চলমান প্রক্রিয়া। তবে স্থায়ীভাবে কোন অঞ্চল বা এলাকাকে রেড জোন ঘোষনা বা বাতিল করা হয় নাই।

[৩] দেশের বিভিন্ন স্থানে কিছু এলাকাকে রেড জোন করা হচ্ছে। ঢাকা ওয়ারির নির্ধারিত এলাকা চিহ্নিত করে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিস্ট মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। পূর্ব রাজাবাজারে রেড জোন চলমান আছে। পরামর্শ কমিটির গাইডলাইন অনুসারে এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমনভাবে প্রয়োজন সেভাবে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে।

[৪] কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ঢাকা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি একজন, এটুআই তিনজন, রোগ নিয়ন্ত্রণ শাখা (স্বাস্থ্য অধিদপ্তর) দুইজন, আইইডিসিআরের একজন, ওএপিডেমিওলজিস্ট একজন, মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চ আইসিডিডিআরবি একজন, সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ একজন, পাবলিক হেলথ অ্যাসসোসিয়েশনের একজন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক রয়েছেন কমিটিতে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়