শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার হানায় পরিবারের সদস্যরা, উৎকণ্ঠায় তামিম ইকবাল

রাহুল রাজ : [২] নভেল করোনাভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পরিবারে। মা নুসরাত ইকবাল ও বড়ভাই নাফিস ইকবালসহ তাঁর নিকাটাত্ময়ীরা করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার অন্ত নেই দেশ সেরা ওপেনারের।

[৩] একইসঙ্গে ক্রিকেটের সতীর্থদের নিয়েও চিন্তায় তামিম। কারণ সম্প্রতি দেশের ক্রিকেটের বেশ কয়েকজন করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজারও। এমন কঠিন অবস্থায় তামিম চান, দ্রুতই করোনা শেষ হোক, স্বাভাবিক হোক জনজীবন। সব খেলার সঙ্গে মাঠে ফিরুক ক্রিকেটও। বেসরকারী টেলিভিশন এনটিভির অনলাইনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওয়ানডে অধিনায়ক।

[৪] তবে করোনার আঘাতটা পরিবারে আসার শঙ্কা অনেকের মতো ছিল তামিমের মধ্যেও। কিন্তু সে শঙ্কা যখন সত্যি হয়, তখন মানসিকভাবে ধাক্কা খান অধিনায়ক। তিনি যখন করোনাকালে ঢাকায় নিজের বাসায়, তখন চট্টগ্রামে পারিবারিক বাসস্থানে মা ও ভাই নাফিস ইকবালসহ কয়েকজন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। বিষয়টি কতটা পীড়াদায়ক, সেটা উঠে এসেছে তামিমের কথায়। প্রতি মুহূর্তে তামিমের চিন্তা তাঁর পরিবার নিয়ে।

[৫] ঘোর এ অমানিশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ব্যাকুলতা তাঁর কণ্ঠে। সেটা হলে ক্রিকেটও মাঠে ফিরবে। ফিরবে অন্য খেলাও। তাই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতেই চোখ রাখছেন বাংলাদেশ অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়