শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটকল বন্ধের প্রতিবাদে লড়াইয়ের হুশিয়ারি দিয়েছে গার্মেন্ট টিইউসি

শরীফ শাওন : [২] শ্রমিক ছাঁটাইসহ নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচী । গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ লাভজনক করতে কোন পদক্ষেপ না নিয়ে লোকসানের দোহাই দিয়ে বন্ধের আয়োজন করা হয়েছে। সরকারের উদারনৈতিক নীতি শিল্প খাতটিকে অনেক আগেই ধ্বংশ করেছে।

[৪] শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ না করে যারা শিল্প বন্ধ করে তারা গণশত্রু। তারা বলেন, প্রায় ৭০ হাজার শ্রমিক, তাদের পরিবারে অন্তত ৩ লাখ সদস্য এবং পাটচাষী পরিবারের ৩ কোটি মানুষের জীবন পাট শিল্পের সাথে যুক্ত। তাদের জীবন ও জীবিকা ধ্বংসের আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

[৫] বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকার পিছু না হটলে গার্মেন্ট শ্রমিকরা পাটকলের শ্রমিকদের সাথে লড়াই করবে।

[৬] রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভের ঘোষনা দেয় টিইউসি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ