শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যীশুকে শ্বেতাঙ্গ হিসেবে দেখানো পুনর্বিবেচনা করা উচিত : ক্যান্টাবারি আর্চবিশপ

রাশিদ রিয়াজ : [২] চার্চ অব ইংল্যান্ডের প্রধান ও ক্যান্টাবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি যীশুকে শ্বেতাঙ্গ হিসাবে উপস্থাপন করার বিষয়টি পুনর্বিবেচনা করার বহু আগে বিতর্ক ওঠে আরবে জন্ম নেয়ার পর যীশুর চোখ কিভাবে নীল হয়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রেক্ষিতে বিবিসি টুডে প্রোগ্রামে আর্চবিশপ জাস্টিন বলেন যীশুর চিত্র নিয়ে আমাদের পুনরায় ভাবা উচিত। পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যে আন্দোলনের দীপশিখা জ্বলে উঠেছে তারই আলোকে বিষয়টি নিয়ে ফের চিন্তা করা উচিত। সিএনএন

[৩] আর্চবিশপ বলেন হ্যা, অবশ্যই বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা উচিত। যীশুকে বিভিন্ন দেশে ভিন্নভাবেই উপস্থাপন করা হয়েছে। যীশু নিয়মিতভাবে বিশ্বজুড়ে অ্যাংলিকান চার্চ নেতাদের সঙ্গে সময় অতিবাহিত করেছেন। তাদের অনেকে যীশুকে শ্বেতাঙ্গ হিসেবে উপস্থাপন করেনি।

[৪] জাস্টিন ওয়েলবি বলেন, তাদের চার্চে গেলে ভিন্ন যীশুকেই দেখা যায়। শ্বেতাঙ্গ নয়। কৃষ্ণাঙ্গ যীশুকে তাদের মাঝে দেখা যায়, চীনা কিংবা মধ্যপ্রাচ্যের যীশু হিসেবে যা সত্যিই সবচেয়ে বেশি সঠিক।

[৫] আর্চবিশপ আরো বলেন, ভিন্ন সংস্কৃতি, ভাষা ও বোঝাপড়ার মধ্যে দিয়েই ভিন্নভাবে যীশুকে উপস্থাপন করা হয়েছে। কারণ আমরা কার উপাসনা করি তার চেয়ে বরং ঈশ্বরের সার্বজনীনতার কথা যিনি মনে করিয়ে দিয়ে আমাদের মাঝে মানুষ হয়ে উঠেছিলেন তা বেশি গুরুত্বপূর্ণ।

[৬] জাস্টিন ওয়েলবি যুক্তরাজ্যে সাম্রাজ্যবাদী ইতিহাস ও দাস ব্যবসার যোগসূত্র সম্বলিত স্মৃতিসৌধ, মূর্তি অপসারণের আহবান জানিয়ে বলেন, ক্যান্টাবারির ক্যাথেড্রালের মূর্তিগুলো নিয়ে পর্যালোচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়