শিরোনাম
◈ পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’, বদল আসছে জলছাপেও ◈ বিশ্বকা‌পে মিশরের প্রাথমিক দল ঘোষণা, অ‌ধিনায়ক মোহাম্মদ সালাহ ◈ ঢাকার নিম্ন ও মধ্যবিত্তরা কম খর‌চে শিক্ষার খোঁজে মাদরাসায় ঝুঁকছে ◈ রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর ◈ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে, বিনিয়োগে আস্থাহীনতায় উদ্বেগ বাড়ছে! ◈ নিষিদ্ধ আ.লীগের নতুন কৌশল, ফিরতে চায় স্থানীয় নির্বাচনে ◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে ১২৬ বিলিয়ন ডলারের বিশ্ববাণিজ্য হ্রাস

রাশিদ রিয়াজ : [২] ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) এক নতুন জরিপ বলছে চীনের রফতানি গত ফেব্রুয়ারিতে হ্রাস পেয়েছে ২১ শতাংশ। চীন এ সংকট কাটিয়ে উঠতে শুরু করতেই কোভিড অন্যান্য দেশের রফতানির ওপর আঘাত হানতে থাকে। আরটি

[৩] পরিসংখ্যান বলছে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্য এবছর ৮ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য কমছে ৭ শতাংশ হারে।

[৪] বেশিরভাগ দেশ গত মার্চ এবং এপ্রিলের শেষের দিকে লকডাউনে চলে যাওয়ার কারণে অর্থনৈতিক সংকটের পুরোপ্রভাব এখনো দৃশমান নয়। যতটুকু দৃশ্যমান তারচেয়ে সার্বিক পরিস্থিতি আরো খারাপ বলে সতর্ক করছে আইএমএফ। যা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর আরো নেতিবাচক প্রভাব ফেলছে।

[৫] চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতি বিশ্ববাণিজ্যে পণ্য সরবরাহ, কাঁচামাল, উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে প্রধান অবদান রাখে। এ তিনটি দেশ বা অঞ্চলের অর্থনীতি বিশে^র ৬৩ শতাংশ আমদানি ও ৬৪ শতাংশ রফতানি নিয়ন্ত্রন করে। এর পাশাপাশি আফ্রিকার রফতানি কমেছে ২.৪ বিলিয়ন ডলার। ফলে বিশ্রবের  উৎপাদনশীল খাতে উৎপাদন হ্রাস পেয়েছে ১২৬ বিলিয়ন ডলারের।

[৬] বিশ্বের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৫৫ শতাংশ ব্যবসা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের দুই তৃতীয়াংশ ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়